(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, দেশী জাতের, বীজ থেকে উৎপাদিত)
পরিচিতিঃ
বাংলা নামঃ আমলকি
ইংরেজি নামঃ Indian Gooseberry
বৈজ্ঞানিক নামঃ Emblica officinalis Gaertn.
পরিবারঃ Euphorbiaceae.
বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মিয়ানমার, মালয়েশিয়া ও চীনে আমলকির বিস্তৃতি রয়েছে। বাংলাদেশের গ্রাম-গঞ্জের প্রায় সব এলাকাতেই আমলকীর গাছ দেখা যায়। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল এলাকার পত্রমোচনশীল জঙ্গলে দেখা যায়। অঞ্চলভেদে এটিকে আমলা বলা হয়।
আমলকীকে আমরা কে না চিনি? একটু মিষ্টি, একটু পানসে আর অনেকটা টক টক স্বাদের এই ফল বিশেষ করে মেয়েদের কাছে খুব জনপ্রিয় আমাদের দেশে। আর সাথে বাড়তি পাওনা হিসাবে আছে এই ফলের নানান রকম ভেষজ গুণ। ছোটবেলায় আমলকী চিবিয়ে তারপর পানি খেয়ে মিষ্টি মিষ্টি স্বাদের খেলা আমরা অনেকেই খেলেছি। আমলকী বা, আমলকি এক প্রকার ভেষজ ফল। সংস্কৃত ভাষায় এর নাম আমালিকা।
বর্ণনাঃ
আমলকী গাছ ৮ থেকে ১৮ মিটার উচ্চতা বিশিষ্ট হতে পারে। এই গাছ পাতা ঝরা প্রকৃতির। হালকা সবুজ পাতা, যৌগিক পত্রের পত্রক ছোট, ১/২ ইঞ্চি লম্বা হয়। হালকা সবুজ, স্ত্রী ও পুরুষ ফুল একই গাছে ধরে। ফল হালকা সবুজ বা হলুদ ও গোলাকৃতি ব্যাস ১/২ ইঞ্চির কম বেশি হয়। কাঠ অণুজ্জল লাল বা বাদামি লাল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই দেখা যায়। গাছ ৪/৫ বছর বয়সে ফল দেয়। আগস্ট-নভেম্বর মাস পর্যন্ত ফল পাওয়া যায়। বীজ দিয়ে আমলকির বংশবিস্তার হয়। বর্ষাকালে চারা লাগানোর উপযুক্ত সময়।
বীজ সংগ্রহ ও চারা উত্তোলনঃ
আমলকী গাছে মার্চ-মে মাসে ছোট ছোট হলুদাভ ফুল দেখা গেলেও ফল পাকে নভেম্বর-ফেব্রুয়ারী মাসে। সুদৃশ্য ফল হিসেবে আমলকী আমাদের সকলের কাছেই পরিচিত। আমলকী খেতে কশ স্বাদের হলেও খাওয়ার পর পানি খেলে মুখ মিষ্টি লাগে। এই রহস্যময় ব্যাপারটির জন্যই আমলকীর ব্যাপক পরিচিতি। ফল ড্রুপ আকৃতির। এক কেজিতে সাধারণত ২০০-২২০টি আমলকী পাওয়া যায়।
প্রতিটি ফলে ৫-৬টি প্রকোষ্ঠ থাকে এবং প্রতি প্রকোষ্ঠে একটি করে বীজ থাকে। ফলের মাংসল অংশ খেয়ে শক্ত আবরণসহ বীজ রোদে শুকালে ফেটে বীজ বের হয়। আমলকির বীজ নভেম্বর-ফেব্রুয়ারী মাসে সংগ্রহ করতে হবে। প্রতি কেজিতে প্রায় ৪০০০-৪৫০০টি বীজ পাওয়া যায়।
চারা উত্তোলনঃ
বীজ সংগ্রহের সাথে সাথে বীজ মাটিতে বা সীড বেডে বপন করতে হয়। এ অবস্থায় ১৫ দিনে বীজ গজাতে শুরু করে, তবে অঙ্কুরোদগম হার মাত্র ৪০ ভাগ। এক্ষেত্রে বীজ ৮০ডিগ্রী সে. তাপে ৫ মিনিট ভিজিয়ে রেখে বপন করলে ১০ দিনে বীজ গজাতে শুরু করে এবং অঙ্কুরোদগমের হার হয় শতকরা ৮০ ভাগ পর্যন্ত। বীজ এবং কলম দুই পদ্ধতিতে এ গাছের বংশ বিস্তার হয়ে থাকে। বাংলাদেশের প্রায় সব নার্সারীতেই আমলকীর চারা পাওয়া যায়।
এ গাছ কেটে ফেললে আবার কাটা স্থান থেকে কুশি জন্মায় এবং ক্রমে তা পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। আমলকী গাছ লাগানোর ৪/৫বছরের মধ্যে তা ফলবান হয়। তবে পরিপূর্ণভাবে ফলবান হতে ৭/৮ বছর লাগে। একটি মাঝরি আকারের আমলকী গাছের ফল বিক্রি করে বছরে অনেক টাকা আয় করা সম্ভব।
আমলকীর ওষুধিগুণঃ
১। আমলকী আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে।
২। বমি বন্ধে কাজ করে।
৩। দীর্ঘমেয়াদি কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকীর নির্যাস উপকারী।
৪। এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক।
৫। এটি দাঁত, চুল ও ত্বক ভাল রাখে।
৬। এটি খাওয়ার রুচি বাড়ায়।
৭। কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যাথা, অম্ল, রক্তশুন্যতা, বমির ভাব দূর করতে সাহায্য করে।
৮। বহুমূত্র রোগে এটি উপকারী।
৯। চোখ উঠলে কাঁচা আমলকীর রস দিনে ২ ফোটা করে দুই বার দিলে ভাল আরাম পাওয়া যায়।
১০। চুল ওঠা দূর করতে আমলকী বেশ উপকারী।
১১। চুলের খুসকির সমস্যা দূর করে।
১২। আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। গবেষণায় বলা হয়, আমলকি ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়।
১৩। প্রতিদিন সকালে আমলকীর জুস খাওয়া পেপটিক আলসার প্রতিরোধে কাজ করে।
১৪। আমলকী শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং ওজন কমায়।
১৫। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমলকী খুব দ্রুত কাজ করে। আমলকীর গুঁড়ো মধু দিয়ে প্রতিদিন খেলে ভালো ফলাফল পাওয়া যায়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Gooseberry Seedlings
The plant height of every gooseberry is 4-5 feet, indigenous variety, produced from seeds.
Introduction:
Bengali Name: আমলকি (Amloki)
English Name: Indian Gooseberry
Scientific Name: Emblica officinalis Gaertn.
Family: Euphorbiaceae.
Gooseberries are widespread in Bangladesh, India, Sri Lanka, Myanmar, Malaysia, and China. Gooseberry trees are seen in almost all areas of rural Bangladesh. Apart from this, it is also seen in the deciduous forests of Dhaka-Tangail region. In different regions, it is called “amla”.
Are we not familiar with the gooseberry? This fruit, with its slightly sweet, slightly sour, and tangy taste, is particularly popular among girls in our country. Besides, this fruit has various medicinal properties. Many of us have played with gooseberries in our childhood by sucking on them and then drinking water. Gooseberry, or Amloki, is a type of medicinal fruit. Its name in Sanskrit is “Amalika”.
Description:
Gooseberry plants can reach a height of 8 to 18 meters. These plants have deciduous leaves. Light green leaves, compound leaflets are small, about 1/2 inch long. Light green, male and female flowers occur on the same plant. The fruit is light green or yellowish and round with a diameter of less than 1/2 inch.
The seeds are reddish-brown or almond-colored. Gooseberries are found in almost all regions of Bangladesh. The plant begins to bear fruit at the age of 4-5 years, with fruiting occurring from August to November. Propagation of gooseberries is done through seeds, and the rainy season is suitable for planting seedlings.
Seed Collection and Seedling Transplantation:
Although small yellow flowers are seen on gooseberry trees from March to May, fruits ripen from November to February. Gooseberry is well known to us as a delicious fruit. Although eating gooseberries tastes sour, after eating, drinking water tastes sweet. This mysterious aspect of gooseberries has made them widely known. The fruit is droplet-shaped.
Generally, 200-220 gooseberries can be obtained per kilogram. Each fruit has 5-6 compartments, and each compartment contains one seed. By eating the fleshy part of the fruit and keeping the seed with its strong covering, seeds are dried in the sun, and when dried, the seeds burst out. Gooseberry seeds should be collected from November to February. Approximately 4000-4500 seeds can be obtained per kilogram.
Seedling Transplantation:
Along with seed collection, seeds should be sown in soil or seedbed immediately. In this case, the germination rate is only 40 percent. In this case, if the seeds are soaked in water at 80 degrees Celsius for 5 minutes and then planted, germination starts in 10 days, and the germination rate is up to 80 percent.
The propagation of gooseberry plants is done through seeds and cuttings. Gooseberry seedlings are available in almost all nurseries in Bangladesh. When a plant is cut down, shoots emerge from the cut area, and gradually, it develops into a full-fledged plant. Gooseberry plants start bearing fruit within 4/5 years of planting. However, it takes 7/8 years to bear fruit completely. Selling fruits of a medium-sized gooseberry plant can earn a significant amount of money each year.
Medicinal Properties of Gooseberry:
1. Gooseberry works on the central nervous system and increases efficiency.
2. It works in preventing vomiting.
3. The extract of gooseberry is beneficial for long-term cough and cold.
4. It strengthens the heart and brain.
5. It keeps teeth, hair, and skin healthy.
6. It increases appetite.
7. It helps in relieving indigestion, headache, acidity, anemia, and vomiting tendencies.
8. It is beneficial in kidney diseases.
9. If eyes are sore, rinsing with gooseberry juice twice a day helps in relief.
10. Gooseberry is very useful in preventing hair fall.
11. It helps in relieving dandruff problems.
12. Gooseberry contains antioxidants and cancer-preventive properties. Research says that gooseberry inhibits the growth of cancer cells.
13. Drinking gooseberry juice in the morning every day helps in preventing peptic ulcers.
14. Gooseberry helps in eliminating toxins from the body and reduces weight.
15. Gooseberry works very quickly in controlling high blood pressure. Eating gooseberry jam with honey daily yields good results.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site